প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী দলগুলোর একটি জোট বিক্ষোভ শুরু করেছে।
শুক্রবার পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা স্টেডিয়ামের সমাবেশ থেকে বর্তমান সরকারকে উৎখাতের ডাক দেয়া হয়।

ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, যা নিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সেই ক্ষোভ কাজে লাগিয়ে সমাবেশের ডাক দেয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি ও জামায়েত উলেমা-ই-উলেমা-ই-ইসলাম।

Comments (0)
Add Comment