দিল্লী-লন্ডন রুটে আরও নতুন ফ্লাইট

ভারতীয় এয়ারলাইন্স ভিস্তারা জানিয়েছে, ২১ নভেম্বর থেকে দিল্লী-লন্ডন রুটে তারা ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এ রুটে এখন তারা সপ্তাহে ৫টি ফ্লাইট চালাবে।
আগে তারা চারটি ফ্লাইট চালাত। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিদিন এই রুটে ফ্লাইট থাকবে বলেও বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভিস্তারা। খবর ইন্ডিয়া ডটকমের।
যুক্তরাজ্য-ভারত দ্বিপক্ষীয় বাবল চুক্তির আওতায় তারা এ ফ্লাইট চালাবে। ভিস্তারার চিফ কমার্সিয়াল অফিসার বিনোদ কান্নান বলেন, দিল্লী-লন্ডন রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ফলে আমাদের নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে।
এর মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা এবং ফুল সার্ভিস ফ্লাইট চালুর দাবি আরও পাকাপোক্ত হবে।
করোনাভাইরাস মহামারীতে লন্ডনের সঙ্গে ভারতের নিয়মিত ফ্লাইট ২৩ মার্চ বন্ধ হয়ে যায়।
জুলাই থেকে যে ১৭টি দেশে বাবল চুক্তির আওতায় ভারত ফ্লাইট চালিয়ে আসছে, যুক্তরাজ্য তাদের মধ্যে রয়েছে।
এ চুক্তির আওতায় দু’দেশের মধ্যে বিশেষ যাত্রী ফ্লাইট চলমান রাখা সম্ভব হবে।
এদিকে ২০১৬ থেকে ২০১৯ সালে লন্ডন রুটে ভারত যাত্রীবাহী বিমান ৪২ শতাংশ বাড়িয়েছে। ভারতীয় এভিয়েশনের এই লাভজনক বাজারই লন্ডনের দিকে নজর দিয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো।
ভারতীয় নাগরিকরা দেশটিতে বহুল সংখ্যক বাস করে। দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত ১.৪ মিলিয়ন নাগরিক বাস করে। আর ৩ লাখ ৫০ হাজার ভারতীয় নাগরিকের বাস যুক্তরাজ্যে। এ বিশাল জনসংখ্যাই ভারত-লন্ডন রুট জমজমাট হওয়ার প্রধান কারণ।
ভবিষ্যতে এ রুটের অবস্থা আরও সম্ভাবনাময়।
যুক্তরাজ্যের মধ্যে লন্ডনই ভারতের যাত্রীদের সবচেয়ে আকষর্ণীয় স্থান। সপ্তাহে ১০১টির বেশি ফ্লাইট ২৮ হাজার ৫০০ যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ভারতের চারটি এয়ালাইন্স সরাসরি লন্ডনে ফ্লাইট পরিচালনা করে। সেগুলো হল- ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ভার্জিন আটলান্টিক ও ভিস্তারা। ভিজিট ব্রিটেন বলছে, এর মধ্যে দুটি কোম্পানিই ভারতের। তারা শেয়ার মার্কেটে সমন্বিতভাবে ৭৯ শতাংশ অবদান রাখে।
যাত্রী পরিবহন ও কার্গো ফ্লাইটে লন্ডন ভারতের একটি সেরা এভিয়েশন বাণিজ্য কেন্দ্র তাতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমান করোনা মহামারীতে সৃষ্ট অবস্থার কথা আলাদা।
যখন ভ্রমণ আগের অবস্থায় ফিরে আসবে তখন পরিবহন সুবিধা ও ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করা হচ্ছে। লন্ডনভিত্তিক এয়ারলাইন্সগুলোর প্রতিযোগিতা আরও বাড়লে সেটা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।
সূত্র: ইন্ডিয়া ডটকম

Comments (0)
Add Comment