সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত।
রোববার আরব সাগরে অবস্থানরত নৌবাহিনীর স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
ডিআরডিও জানায়, আইএনএস চেন্নাই থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে ব্রহ্মস।
লক্ষ্যে আঘাত হানার আগে একাধিক জটিল প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষেপণাস্ত্রটি।
এর মধ্যে অন্যতম হচ্ছে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেওয়া।
২৯০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন থেকেও উৎক্ষেপণ করা যাবে।
রাশিয়া ও ভারতের বিজ্ঞানীরা যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি উন্নয়ন করেছেন।