করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে নতুন বিধি-নিষেধ সম্পর্কে বিবৃতি দিয়েছেন।
মাস্ক পরিহিত কন্তে জনগণের উদ্দেশে এক ভাষণে বলেন, নতুন করে লকডাউন এড়িয়ে চলতে বিধি-নিষেধের প্রয়োজন ছিল।
ইতালির বিভিন্ন রাজ্যের মেয়রদের বেশ কিছু বিষয়ে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।
বিভিন্ন স্থানের রেস্টুরেন্ট খোলা এবং বন্ধ করার নির্দেশ দিতে পারবেন তারা।
এছাড়া জনসমাগমেও তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন বা কি পরিমাণ লোকজন সমবেত হতে পারবেন তা ঠিক করে দিতে পারবেন।