আরব আমিরাতের প্রথম ফ্লাইট নামল ইসরায়েলে

সম্পর্ক স্বাভাবিক করার পর পৌঁছানোর এক মাস পর ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী বিমান চলাচল শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত।
সোমবার আমিরাতের যাত্রীবাহী একটি বিমান প্রথমবারের মতো তেল আবিবের কাছের একটি বিমানবন্দরে অবতরণ করেছে।

ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সোমবার সকালের দিকে আমিরাতের আবু ধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই ৯৬০৭ তেল আবিবের কাছের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে।
তবে ইতিহাদের বিমানের এই ফ্লাইটে শুধুমাত্র কেবিন ক্রুরা ছিলেন।

তিনি বলেন, ইতিহাদ এয়ারলাইন্সের ওই বিমানে ইসরায়েলের পর্যটন কর্মকর্তারা দু’দিনের সফরে আমিরাতে যাবেন।
ইসরায়েলি কোম্পানি মামান গ্রুপ এই সফরের আয়োজন করেছে।

Comments (0)
Add Comment