থাইল্যান্ডে গণমাধ্যমের ওপর কড়াকড়ি

সরকার এবং রাজতন্ত্রের বিরুদ্ধে তিন মাসের বেশি সময় ধরে চলে আসা প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে থাইল্যান্ডে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের অভিযোগ উঠেছে।
গণবিক্ষোভ নিয়ন্ত্রণে গত সপ্তাহে জারিকৃত জরুরি অবস্থার আওতায় দেশটির অন্তত চারটি গণমাধ্যমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে থাই পুলিশ।
পাশাপাশি বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকারি এই ঘোষণার পর দেশটির মিডিয়া গোষ্ঠীগুলোর মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী প্রায়ূত চান-ওচা নেতৃত্বাধীন সরকার দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেক জান্তা নেতা প্রায়ূতের পদত্যাগের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।

Comments (0)
Add Comment