ফের লকডাউনে আয়ারল্যান্ড

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে দ্বিতীয়বারের মতো লকডাউনে যাচ্ছে আয়ারল্যান্ড।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন এই ঘোষণা দিয়েছেন।
দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও স্কুল-কলেজ খোলা থাকবে।

স্থানীয় সময় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ছয় সপ্তাহের এই লকডাউন শুরু হবে।
এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।
অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য এই সময়ে বন্ধ থাকবে।
তবে সীমিত আকারে খোলা থাকবে রেস্তোঁরা ও পানশালা।
এগুলো থেকে কেনাকাটা করে বাসায় নেওয়া যাবে অথবা হোম ডেলিভারি নেওয়া যাবে। মাত্র ২৫ শতাংশ গণপরিবহন চলাচল করবে। যাতে মানুষ তাদের জরুরি কাজকর্মগুলো সারতে পারে।

Comments (0)
Add Comment