মার্কিন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের আভাস

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনঃনির্বাচিত হতে পারবেন না বলে যুক্তরাষ্ট্রের প্রথম সারির গণমাধ্যমগুলো আভাস দিয়েছে।
এরই মধ্যে অনেকেই মনে করছেন, চলতি বছর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনঃনির্বাচিত হতে পারবেন না।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস এক বিশেষ সম্পাদকীয় নিবন্ধে ট্রাম্পের পুনঃনির্বাচনের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচন হবে যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় মহাযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকি— এ কথা উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, ‘ট্রাম্পের বিপর্যয় সৃষ্টিকারী চার বছর যুক্তরাষ্ট্রকে দেশের ভেতরে ও বাইরে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন ও নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে বৈধতা প্রদানে অস্বীকার করেছেন। যে নীতিমালা বছরের পর বছর এই দেশকে ঐক্যবদ্ধ রেখেছে, তিনি তা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছেন।’

Comments (0)
Add Comment