বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৪ কোটি ২০ লাখ

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে।
আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার।

করোনা আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৪২ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৪ জন।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১১ লাখ ৮৭ হাজার ২২৭ জন।

Comments (0)
Add Comment