আগাম ভোট দিলেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন।
তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন।
এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment