ইতালিতে মাঝে মহামারি করোনার সংক্রমণ কমে গেলেও গত কয়েক সপ্তাহে আবার বেড়েছে।
এতে নতুন করে ফের কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইতালি সরকার।
করোনা সংক্রমণের লাগাম টানতে আগামীকাল সোমবার থেকে বন্ধের আওতায় আসছে জনসমাগম বেশি হয়-এমন সব জায়গা।
এসব জায়গার তালিকায় রয়েছে সিনেমা হল, সুইমিং পুল ও ব্যায়ামাগার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় বার ও রেস্তোরাঁ সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে।
এরপর বন্ধ করে দিতে এসব প্রতিষ্ঠান। তবে এ সময়ের পর থেকে দোকানপাট ও বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে।