জো বাইডেনকে অর্থ সহায়তা দিচ্ছে রাশিয়া?

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জো বাইডেন।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে বাক-বিতণ্ডাও ততই বাড়ছে।
একজন আরেকজনের ওপর একের পর এক অভিযোগ তুলছেন, নানাভাবে সমালোচনা করে ভোটারদের নিজের দিকে টানতে চাইছেন।

ট্রাম্প বা বাইডেন কেউই কাউকে ছাড় দিচ্ছেন না।
নির্বাচনের আগে হওয়া বিতর্কে মুখোমুখি হয়েও কেউ কাউকে অপমান করতে ছাড়েননি।
ব্যক্তিগত আক্রমণই যেন নির্বাচনের হাতিয়ার হয়ে উঠেছে।

Comments (0)
Add Comment