ফ্রান্স কখনো ইসলামি মৌলবাদীদের কাছে নতস্বীকার করবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন। এ সময় ম্যাক্রো তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভাষায় একই পোস্ট বারবার পোস্ট করতে থাকেন।
সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতার ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শনের কারণে দেশটির এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করে এক কিশোর।
হামলার কিছুক্ষণের মধ্যেই হামলাকারী কিশোর ১৮ বছর বয়সী আবদুল্লাহ আনজরভকে গুলি করে হত্যা করে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ফ্রান্স।