ম্যাখোঁর বক্তব্যের নিন্দায় এবার সরব হলো খ্রিস্টানরা

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর বিরত না থাকার বক্তব্যের প্রতিবাদে এবার আরব খ্রিস্টানরাও যুক্ত হয়েছেন।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার লেবানন প্রতিনিধি জালাল শহদা এক টুইট বার্তায় জানান, ‘আমি জালাল শাহদা।
একজন আরব খ্রিস্টান। ইসলামের মুহাম্মদ (সা.)-এর অবমাননার তীব্র নিন্দা জানাই।’

লেবাননের খ্রিস্টান ধর্মাবলম্বী আরেক সাংবাদিক গাদাহ উয়াইস এক টুইট বার্তায় জানান, ‘আমি মুসলিমদের অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানাই। ইসলাম ও মুসলিমদেরকে সন্ত্রাসের অপবাদের নিন্দা জানাই।’

জর্দানের আয়মান দাবাবনেহ টুইটারে বলেন, ‘যে আমার মুসলিম ভাইদের সম্মান না করে অবমাননা করে, সে আমাকেও জর্দানের একজন খ্রিস্টান হিসেবে সম্মান করবে না।’

Comments (0)
Add Comment