মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানকে কর্ডিনাল করা হয়েছে।
প্রত্যাশিত না হলেও ভ্যাটিকান থেকে ভাষণ দেয়ার সময় পোপ ফ্রান্সিস ১৩ জন নতুন কার্ডিনালের ঘোষণা করেছেন।
কার্ডিনালদের নাম ঘোষণার মধ্যে দুটি ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন পোপ ফ্রান্সিস।
প্রথমটি হলো, এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান যাজককে কার্ডিনাল করা হলো।
তিনি হলেন ওয়াশিংটনের আর্চবিশপ উইলটন গ্রেগরি। এর আগে তিনবার মার্কিন কনফারেন্স অব আর্চবিশপস-এর প্রধান হয়েছেন তিনি।

বর্ণবাদ নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কেও বারবার করে এসেছে বর্ণবাদের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রজুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ হয়েছে।
সেখানে একজন কৃষ্ণাঙ্গ যাজককে কার্ডিনাল করা রীতিমতো তাৎপর্যপূর্ণ।

Comments (0)
Add Comment