‘ভারতের করোনা নিরাময়ের হার ৯০ শতাংশ’

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ‘রোববার সেখানে করোনা রোগ নিরাময়ের হার শতকরা ৯০ শতাংশে উন্নীত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ পর্যন্ত ৭,০৭৮,১২৩ জন রোগী সুস্থ হয়েছেন এবং ৬৬৮,১৫৪ জন সক্রিয় চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, ‘নিরাময়ের হার এখন শতকরা ৮৯.৯৯ শতাংশ।’

গত ২৪ ঘন্টায় দেশটিতে ৫০,১২৯ জন নতুন আক্রান্ত এবং ৫,৫৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশে কোভিড-১৯-এ মোট ১১৮,৫৩৪ জনের মৃত্যু নিয়ে আক্রান্তের সংখ্যা ৭,৮৬৪,৮১১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে নিরাময়ের হার ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রকৃত সংক্রমণের হার হ্রাস নিশ্চিত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে ‘জাতীয় নিরাময়ের হার আজ ৯০ শতাংশ ছুঁয়েছে।’

Comments (0)
Add Comment