‘মুসলিমদের অবমাননা করা বাক স্বাধীনতার অপব্যবহার’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছেন, মুসলিমদের অবমাননা করা সুবিধাবাদী বাক-স্বাধীনতার অপব্যবহারের শামিল।

সরাসরি এমানুয়েল ম্যাক্রোঁর নাম উল্লেখ না করলেও এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেন, মুসলিমরা বিদ্বেষের প্রাথমিক শিকার।

তিনি বলেন, এ ধরনের উগ্রবাদীদের ঘৃণ্য অপরাধের জন্য বিশ্বের ১৯০ কোটি মুসলিম এবং এবং তাদের পবিত্র স্থানগুলোর অবমাননা বাক স্বাধীনতার সুযোগের অপব্যবহার।
এগুলো শুধুমাত্র চরমপন্থা উসকে দেয়।

Comments (0)
Add Comment