ভারতীয় জেলেদের ওপর লঙ্কান নৌবাহিনীর হামলা!

চলতি মাসের শুরুর দিকেই প্রায় দুই হাজার ভারতীয় জেলের ওপর শ্রীলঙ্কার নৌবাহিনী হামলা চালিয়েছিল বলে দাবি ভারতের।
আবারও সেই একই অভিযোগ তুলেছে ভারত।
তামিলনাড়ু উপকূল থেকে মাছ ধরতে যাওয়া একদল জেলের ওপর লঙ্কান নৌসেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রামেশ্বরম থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল জেলেদের দলটি। তারা কাটচাথিভু দ্বীপের কাছে মাছ ধরার সময় আচমকা হামলা চালায় লঙ্কান নৌবাহিনী।

ওই অঞ্চলকে শ্রীলঙ্কার জলসীমা দাবি করে ভারতীয় জেলেদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে বলা হয়। এসময় পাথর ছুড়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এতে অন্তত এক জেলে আহত হয়েছেন।

Comments (0)
Add Comment