সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে ফের আইনি জটিলতায় যুক্তরাজ্য

সৌদির কাছে আবারও অস্ত্র বিক্রি নিয়ে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগীয় পর্যালোচনার আবেদন করেছে এর বিরোধীরা।

দ্য ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড (সিএএটি) বলছে, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ইয়েমেনে চলমান সহিংসতা দীর্ঘস্থায়ী করবে এবং এতে ধ্বংসযজ্ঞ আরও বাড়বে।

দারিদ্র্যপীড়িত ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের একপক্ষে রয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। ইতোমধ্যেই এ সহিংসতায় দেশটিতে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

 

Comments (0)
Add Comment