ম্যাক্রোঁকে ক্ষমা চাইতে বলল লিবিয়া

হজরত মুহাম্মাদ (সা.) কে অবমাননা করে বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে লিবিয়া।

দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
সোমবার রাজধানী ত্রিপোলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি বলেন, ম্যাক্রোঁর ইসলামকে অবমাননা করে দেয়া বক্তব্যের জন্য তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে।
তিনি দেশে রাজনৈতিক সুবিধা নিতেই তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।

 

 

Comments (0)
Add Comment