মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রকৃত যোদ্ধা’ বলে মন্তব্য করেছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
মঙ্গলবার পেনসিলভেনিয়ায় প্রথমবারের মতো ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে বলেন, মহামারি করোনা সফলতার সঙ্গে মোকাবিলা করছেন প্রেসিডেন্ট।
মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের যোদ্ধা।
তিনি তার দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকেও। সুতরাং আপনারাও তার প্রতি সমর্থন এবং ভালোবাসা অব্যাহত রাখবেন।
মেলানিয়া নিজের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা আক্রান্তে সাধারণ মানুষ তার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে কৃতজ্ঞতা জানান।
এখন দুজনই সুস্থ আছেন বলেও জানান মার্কিন ফার্স্ট লেডি।