চীনে জেট ফুয়েলের চাহিদা এখন করোনাপূর্ব অবস্থায়

করোনা মহামারির ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নিয়েছে চীন।
দেশটিতে জেট ফুয়েলের অভ্যন্তরীণ চাহিদা প্রায় মহামারিপূর্ব অবস্থানে চলে এসেছে।
তবে আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি চাহিদা এখনও বেশ কম।

বুধবার সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সেপ্টেম্বরে চীনে অভ্যন্তরীণ জেট ফুয়েল বিক্রি ছিল প্রায় ২০ লাখ টন, অর্থাৎ দৈনিক ৫ লাখ ২৩ হাজার ৩০০ ব্যারেল।
এটি গত ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ এবং জানুয়ারি থেকে সামান্য কম।

চীনে জেট ফুয়েলের মোট চাহিদার দুই-তৃতীয়াংশই ব্যবহৃত হয় অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে।
দেশটিতে জ্বালানি চাহিদা বৃদ্ধি পাওয়ায় চীনা পরিশোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণও বেড়ে গেছে।

Comments (0)
Add Comment