ফ্রান্সে ছুরি হামলায় দুইজন নিহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি গির্জার পাশে ছুরি দিয়ে এক ব্যক্তির হামলায় দুইজন নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
শহরটির মেয়র এই ছুরি হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

নিচ শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্টোরসি বলেছেন, ছুরি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ‘নটরডেম বাসিলিকার প্রাণকেন্দ্রে ওই সন্ত্রাসী হামলার সবকিছু শনাক্ত হয়েছে’ বলেও নিশ্চিত করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, পুলিশের অভিযান চলছে।
সবাইকে ওই এলাকায় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি।
দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ।

Comments (0)
Add Comment