মুখে মাস্ক পরা নিয়ে একটি প্লেনের ভিতর তুলকালাম কাণ্ড।
হাতাহাতি, ঘুষাঘুষি। চিৎকার, চেচামেচি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্টানগান ব্যবহার করতে হলো পুলিশকে।
এমন ঘটনা কল্পনা করা হলেও, আসলে কিন্তু সত্য।
এ ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিওয়ার্ক থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমানে।
ওই বিমানটি পুয়ের্তো রিকোর লুইস মুনোজ মেরিন বিমানবন্দরের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেখানে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।