নারীকে মুক্তি দেয়ার অর্থ পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়াকে অস্বীকার করা, তাকে (পুরুষকে) অস্বীকার করা নয়।
৭০ বছরেরও বেশি আগে ফরাসি নারীবাদের গডমাদার নামে পরিচিত সিমন দ্য বুভার তার ‘দ্য সেকেন্ড সেক্স’ বইয়ে এ কথা লিখেছিলেন।
তবে এখনকার সব ফরাসি নারীবাদী তার এ মতের সঙ্গে একমত নন।
‘লেসবিয়ান জিনিয়াস’ নামে একটি নতুন বইয়ে বলা হয়েছে, নারীদের উচিত তাদের জীবন থেকে পুরুষদের পুরোপুরি বিতাড়িত করা।
এর লেখক লেসবিয়ান সমাজকর্মী এবং প্যারিসের সিটি কাউন্সিলর এলিস কফিন বলেছেন, তিনি আর পুরুষদের লেখা বই পড়েন না, পুরুষদের নির্মিত চলচ্চিত্র দেখেন না বা পুরুষদের রচিত গানও শোনেন না। সুতরায় তার জীবনে ভল্টেয়ার, ট্রাফাউট বা ডাফ্ট পাঙ্ক আর নেই।
এলিস ঘোষণা দিয়েছেন, ‘আমাদের মন থেকে পুরুষদের নির্মূল করা প্রয়োজন।’