পাকিস্তানে মন্দির নির্মাণের অনুমতি

পাকিস্তানের সরকারি নীতি-নির্ধারণী পরিষদ দেশটিতে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের নতুন একটি মন্দির নির্মাণের অনুমোদন দিয়েছে।
দেশটির সরকারকে বিভিন্ন ধর্মীয় বিষয়ে পরামর্শ দিয়ে আসা এই পরিষদ বলছে, ইসলামি আইনে সংখ্যালঘুদের উপাসনালয়ের অনুমতি রয়েছে।

পাকিস্তানের সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির পার্লামেন্টের সদস্য ও প্রখ্যাত হিন্দু নেতা লাল মালহি।
তবে সংখ্যালঘু হিন্দুদের জন্য বেসরকারিভাবে মন্দির নির্মাণে সরকারের প্রত্যক্ষ তহবিল ব্যয়ের অনুমতি না দেয়ায় ধর্মীয় পরিষদের সমালোচনা করেছেন তিনি।

বর্তমানে ইসলামাবাদে হিন্দুদের কার্যকর কোনও মন্দির নেই।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের রাজধানীতে প্রায় ৩ হাজারসহ দেশজুড়ে দশ লাখের বেশি হিন্দুর বসবাস রয়েছে।

 

 

Comments (0)
Add Comment