প্রথমবারের মতো বিশ্বে একদিনে ৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বুধবার।
বিশেষ করে উত্তর গোলার্ধের দেশগুলোতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই দৈনিক রোগী শনাক্তের এই রেকর্ড হলো।
এর আগে ২৩ অক্টোবর প্রথমবার দৈনিক করোনার শনাক্ত সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের শুক্রবারের প্রতিবেদনে এ খবর দিয়ে জানানো হয়েছে, বিগত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত কয়েক সপ্তাহে পশ্চিমের বেশিরভাগ দেশ এবং লাতিন আমেরিকার কিছু দেশে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে।