বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে আইরিশ রাজনীতিতে

ধীরে ধীরে আয়ারল্যান্ডের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতে বাংলাদেশিরাও জায়গা করে নিচ্ছেন।
এতে বিদেশের মাটিতে বাংলাদেশের নামটিও উচ্চারিত হচ্ছে বেশ প্রশংসার সাথেই।
প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক উন্নত হচ্ছে সংসদ সদস্য থেকে মন্ত্রীদের সাথে।
ফিনেগালের প্রথম সারির নেতা ও মন্ত্রী ফ্রাংক ফিহানের সাথে এক ভার্চুয়াল সভায় বাংলাদেশি মিডিয়া ও অভিবাসীদের নিয়ে কাজ করা বাংলাদেশিদের সাথে উঠে এসেছে নানান কথা।

আয়ারল্যান্ডের শীর্ষ রাজনৈতিক দল ফিনেগাল।
বেশ কয়েক বছর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে দলটির।
শীর্ষ এই রাজনৈতিক দলটির সাথে সম্পৃক্ত রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও।
ফলে সামগ্রিক আইরিশ রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের প্রভাব।

 

Comments (0)
Add Comment