‘যুক্তরাষ্ট্র চুরি করে গর্ব করে’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র চুরি করে গর্ব করে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরানি তেল ট্যাংকারের জ্বালানী বিক্রি করে অর্থ আয় করার ঘোষণা দেয়ার একদিন পর ইরান এ মন্তব্য করল।
শনিবার ইরানের বার্তা সংস্থা ইরানা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খাতিবজাদে বলেন, “ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা অন্যের জাহাজ লুট করে দম্ভভরে গর্ব করে বেড়াচ্ছে; অথচ কোনো সভ্য সমাজ চুরি করে গর্ব করতে পারে না।”
এর আগে মার্কিন আইন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, ‘ভেনিজুয়েলা যাওয়ার পথে মার্কিন নৌ-সেনারা যেসব ইরানি তেল ট্যাংকার আটক করেছিল সেগুলোর তেল বিক্রি করেছে ওয়াশিংটন।’

 

Comments (0)
Add Comment