করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে পুরো নভেম্বর মাস জুড়ে এই লকডাউন অবস্থা কার্যকর থাকবে।
বুধবার রাতে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ এ ঘোষণা দেন।
শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউন সম্পর্কে তিনি বলেছেন, মানুষ এসময়ে কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, তাছাড়া নয়।
তিনি জানিয়েছেন, রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা এই লকডাউন চলাকালীন সময়ে বন্ধ থাকবে।
তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে।
এছাড়া মার্চ মাসের প্রাথমিক লকডাউনে যেমন প্রয়োজন ছিল তেমনি লোকদের বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে বাইরে যেতে হবে।