বৌদ্ধধর্মকে ‘চীনাকরণ’ করার চেষ্টা বেইজিংয়ের!

তিব্বতি বৌদ্ধধর্মকে চীনের সংস্কৃতি ও ভাবধারার সঙ্গে ধাপে ধাপে খাপ খাইয়ে নেওয়ার (সিনিসাইজ) লক্ষ্য নির্ধারণ করেছে চীন।
তিব্বতের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য আরো একটি পদক্ষেপ এটি।
মিডিয়া রিপোর্ট বলছে, চীনের এমন কাজে বৌদ্ধধর্মের বিশ্বাসকে পরিবর্তন করবে।

আগস্ট মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় তিব্বতির কর্মের ওপর কেন্দ্রীয় সিম্পোসিয়াম।
এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, তিব্বতের বৌদ্ধধর্মকে (চীন) সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
চীনের মতো উন্নত করা উচিত। তাইওয়ান নিউজে লেখা এক নিবন্ধে এমন তথ্য জানিয়েছেন তেনজিন সাংমো।

Comments (0)
Add Comment