ফ্রান্সে এবার ধর্মযাজকের বুকে গুলি

ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক।
শনিবার বিকেলে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
নিকোলাস কাকাভেলাকি নাম ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক।

গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়।
তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

 

Comments (0)
Add Comment