মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৮টি নির্বাচনী সমাবেশ থেকে অন্তত ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭০০ জনেরও বেশি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে অতিরিক্ত ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর কারণে সাতশ’র বেশি বাড়তি মৃত্যু দেখতে হয়েছে।
সংক্রমণের এসব ঘটনা এড়ানো যেত বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
স্ট্যানফোর্ডের গবেষকরা বলেন, আমাদের গবেষণা বড় জনসমাবেশ থেকে করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশগুলো দৃঢ়ভাবে সমর্থন করে।