‘চীন-বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি ভারত’

ভারত নিয়ে অভিযোগের শেষ নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।
এবার চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হুমকি আখ্যায়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান।
একই সঙ্গে ভারতকে একটি ‘ফ্যাসিবাদী’ রাষ্ট্র মন্তব্য করেন তিনি।

জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল’কে দেওয়া সাক্ষাৎকারে খান বলেন, ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থি ও বর্ণবাদী সরকার শাসন।
দেশটির সরকারের এমন কর্মকাণ্ডে এই অঞ্চলটি যে কোন সময়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারার শঙ্কা প্রকাশ করেন তিনি।

ইমরান উল্লেখ করেন, ১৯২০ ও ১৯৩০-এর দশকে নাৎসি বাহিনীর মূল আদর্শে অনুপ্রাণিত তারা। ভারতের বর্তমান শাসন ব্যবস্থা পুরো বিশ্বের জন্যই অনেকটা হুমকি ভারত।
ভারত সব প্রতিবেশী দেশের জন্যই হুমকি বলে দাবী করেন তিনি।

Comments (0)
Add Comment