বাড়ছে ঢাকা-কলকাতা ফ্লাইট

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব ক্রমেই বাড়ছে।
সেটা মাথায় রেখে প্লেন রাখার পরিকাঠামোতে আমূল পরিবর্তনসহ নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা।

বর্তমানে ৫৩টি প্লেন পার্কিং ব্যবস্থার সঙ্গে যোগ হচ্ছে আরো ১৯টি।
নতুন এ জোন তৈরি করতে খরচ হচ্ছে ১২৭ কোটি ৬৫ লাখ রুপি। কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
নেতাজি সুভাষ বিমানবন্দরের কর্মকর্তা কৌশিক ভট্টাচার্য জানান, আকাশপথের মানচিত্রে কলকাতা বিমানবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ভারতের প্রতিটি শহরের সঙ্গে যেমন কলকাতার আকাশপথে যোগাযোগ বেড়েছে, তেমনি বিশ্বের একাধিক দেশ থেকে প্রতিদিনই কলকাতায় প্লেন ওঠানামা করছে।

এছাড়া যাত্রী সংখ্যাতেও প্রতিদিন রেকর্ড গড়ছে এ বিমানবন্দর।
মহমারির মধ্যে অক্টোবর মাসেও যাতায়াত করেছে আড়াইশর বেশি বিদেশি প্লেন।
সব মিলে দিনে তিনশোর বেশি প্লেন ওঠানামার সম্ভাবনা দেখছেন কর্মকর্তারা।
এসব বিবেচনায় কলকাতা বিমানবন্দর আধুনিকীকরণ ও উন্নত পরিকাঠামোয় জোর দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments (0)
Add Comment