তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে শুক্রবারের ৬.৬ মাত্রায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬।
আহত হয়েছে ৯৬২ জন। রোববার দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এমনটাই জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তার মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী একটি মেয়েকে।

ভূমিকম্পের পর পরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। বর্তমানে মোট তাবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৮টি।

 

 

Comments (0)
Add Comment