যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত আগাম ভোট পড়েছে ৯ কোটির বেশি

স্থানীয় সময় আজ রবিবার থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট প্রদানের নির্ধারিত সময় শেষ হচ্ছে।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দ্বৈরথ নিয়ে মার্কিন নাগরিকদের যে তুমুল আগ্রহ, এবারের আগাম ভোটের সংখ্যাই তার প্রমাণ বলে ধারণা গণমাধ্যমের।

শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ আগাম ভোট পড়েছে, তা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ।
ভোটের দিন কেন্দ্রগুলোতে যে ভিড় হবে, তা করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এমন উদ্বেগ থেকেও এবার অসংখ্য মানুষ ডাকযোগে কিংবা আগাম ভোটের কেন্দ্রগুলোতে গিয়ে নিজেদের রায় জানিয়ে এসেছে।

এরই মধ্যে রেকর্ড ৯ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট।
ভোটের নির্ধারিত দিনের আগেই শনিবার পর্যন্ত এ বিপুল সংখ্যক মানুষের রায়, দেশটিতে এক শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার মঞ্চ প্রস্তুত করেছে।

 

 

Comments (0)
Add Comment