অস্ট্রিয়ায় ‘সন্ত্রাসী হামলা’, বন্দুকধারীসহ নিহত ৩

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় দু’জন নিহত হয়েছে।
ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাইফেল নিয়ে একদল হামলাকারী ওই হামলা চালিয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিযান কার্য এই হামলাকে বিদ্বেষপূর্ণ ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হামলার পর এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ‌‌‌‌‌‌‌

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।
রাজধানী ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।

তবে এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা।
মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়েছে।

 

Comments (0)
Add Comment