ভারতে এক লাফে ১৫% কমলো করোনার দৈনিক সংক্রমণ

ভারতের দৈনিক করোনা সংক্রমণ এক লাফে প্রায় ১৫ শতাংশ কমে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩১০ জন।
এর আগে দিনে ৪০ হাজারের কম সংক্রমণ হয়েছিল ২৭ অক্টোবর। সে দিন সংক্রমণ ছিল ৩৬ হাজার ৪৭০।

মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩১০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লাখ তিন হাজার ১২১ জন।
হাসপাতালে চিকিত্সাধীন পাঁচ লাখ ৪১ হাজার ৪০৫ জন। সুস্থতার হার ৯১.৯৬ শতাংশ।

 

Comments (0)
Add Comment