ফ্রান্সের বিমান হামলায় মালিতে ৫০ আল কায়দা জঙ্গি নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দা সংশ্লিষ্ট ঘাঁটিতে ফ্রান্সের বিমান হামলায় অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি এ কথা জানিয়েছেন।

পার্লি বলেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভিযান চালায় ফ্রান্সের সেনাবাহিনী।
ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয় নজরে আসে তাদের।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, তাদের ড্রোন দেখার পর গোপন আস্তানায় আশ্রয় নেয় জঙ্গিরা। পরে বিমানবাহিনী ওই আস্তানা চিহ্নিত করে হামলা চালায়। বেশির ভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে।
চার জঙ্গি জীবিত ধরা পড়েছে। এছাড়া উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক।

Comments (0)
Add Comment