‘৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হবো’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের দিন মঙ্গলবার সকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে তিনি এই আশা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, তিনি ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হবেন।
ট্রাম্পের এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে তা হবে গতবারের নির্বাচনে পাওয়া ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে বেশি।
দেশটিতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরাই মূলত হোয়াইট হাউসে কে যাবেন সেটি নির্ধারণ করেন।

স্বাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেটি মার্কিন জনগণ এবং নারীদের জন্য ভয়ঙ্কর হবে।

Comments (0)
Add Comment