বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ১২ লাখ ২০ হাজার

বৈশ্বিক মহামারি করোনার তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী।
এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।
আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ২০ হাজার।

করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ২০ হাজার ২২৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৮১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭১১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৩৮ হাজার ৬৪১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৯৬ লাখ ৯২ হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছেন।

Comments (0)
Add Comment