অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল আইএস

অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় জায়গায় বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে, আহত হয় বেশ কয়েকজন।

আইএস এর সংবাদ মাধ্যম ‘আমাক’-এ দেওয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করা হয়।
এ সময় একজন অস্ত্রধারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।
এই অস্ত্রধারীই মূলত ভিয়েনায় হামলা চালিয়েছেন।

প্রকাশিত ছবিতে যাকে দেখানো তাকে ‘আবু দাগনাহ আল-আলবানি’ বলে শনাক্ত করা হয়েছে।
তিনি সোমবার পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ভিয়েনার কেন্দ্রস্থলে পিস্তল ও মেশিনগান নিয়ে জনতার ওপর হামলা চালিয়েছেন বলে ছবির সঙ্গে থাকা বিবৃতিতে বলা হয়েছে।

Comments (0)
Add Comment