করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।
গতকাল মঙ্গলবার করোনার টিকা গ্রহণ করে এক টুইট বার্তায় তা নিশ্চিত করেন শেখ মুহম্মদ।
টুইট বার্তায় শেখ মুহাম্মদ জানান, ‘আমরা সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করি।
আরব আমিরাতে ভ্যাকসিন সহজলভ্য করতে কাজ করা সবাইকে আমরা অভিনন্দ জানাই।
আরব আমিরাতের ভবিষ্যত উজ্জ্বল।’
চীন ভিত্তিক টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মার তৈরি ভ্যাকসিনের ক্লিনিকেল ট্রায়াল সফলভাবে তৃতীয় ও সর্বশেষ ট্রায়াল সম্পন্ন হওয়ার পথে।
সম্প্রতি করোনায় আক্রান্তদের চিকিৎসায় থাকা সম্মুখ সারির যোদ্ধাদের জন্য করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় আমিরাত সরকার।