‘মার্কিন নির্বাচনে স্বচ্ছতার অভাব বিশ্ব অর্থনীতির জন্য নেতিবাচক’

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে সারাবিশ্বে চলছে উত্তেজনা।
এরই মধ্যে নির্বাচন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করল যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রতিপক্ষ রাশিয়া।
মার্কিন নির্বাচনে স্বচ্ছতার অভাব বৈশ্বিক অর্থনীতির জন্য নেতিবাচক, এমন মন্তব্য করেছে মস্কো।

মস্কোর পক্ষ থেকে এমন সময় মন্তব্যটি করা হল যখন নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী কারচুপির অভিযোগ করছেন।
মূলত এর পরিপ্রেক্ষিতেই রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য করা হল।

নির্বাচনের ফলাফল এখনও প্রকাশিত না হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণে আইনি জটিলতার আশঙ্কাও দেখা যাচ্ছে। সূত্র: রয়টার্স।

Comments (0)
Add Comment