করোনাভাইরাসে মৃত মুসলিমদের পোড়ানোয় ওআইসির নিন্দা

শ্রীলঙ্কায় করোনা মহামারিতে মারা যাওয়া সব মৃতদেহ পুড়িয়ে ফেলার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিমবিশ্বের সর্ববৃহৎ সংগঠন ওআইসি।

গতকাল বৃহস্পতিবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মানবাধিকার সংগঠন ‘দ্য ইনডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশন (আইপিএইচআরসি) করোনায় মারা যাওয়া সবাইকে বাধ্যতামূলক পুড়িয়ে ফেলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে।
ফলে শ্রীলঙ্কার মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের পালনীয় দাফনকার্য নিষিদ্ধ হয়।

বিষয়টি নিয়ে অনেক মানবাধিকার সংস্থা বেশ তৎপর হয়।
জাতিসংঘের ধর্মীয় স্বাধীন ধর্ম ও বিশ্বাসের বিশেষ প্রতিবেদকরা শ্রীলঙ্কা সরকারকে সংখ্যালঘু মুসলিমদের মৃতদেহ দাফনের অধিকারকে সম্মান জানাতে অনুরোধ করেছে।

Comments (0)
Add Comment