সরকারি বেইলআউট নিশ্চিতে অচলাবস্থা কাটিয়ে উঠতে পাঁচ বছরের জন্য বেতন কর্তনে রাজি হয়েছেন কেএলএমের পাইলটরা।
এতে ডাচ সরকারের ৩৪০ কোটি ইউরো বা ৩৯০ কোটি ডলার বেইলআউট প্রাপ্তির পথে এগিয়ে গেল উড়োজাহাজ সংস্থাটি।
কয়েকদিন আগে বেইলআউট প্রস্তাব থেকে ডাচ সরকার নাটকীয়ভাবে সরে আসার ঘোষণা দিলে অস্তিত্বের সংকটে পড়েছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন এ উড়োজাহাজ সংস্থা।
পাঁচ বছরের জন্য বেতন কর্তন ইস্যুতে বেঁকে বসেছিল পাইলট, কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো।
কেএলএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্স এক বিবৃতিতে বলেন, গত কয়েক দিন আমাদের সবার জন্যই ছিল খুবই কঠিন।
কোম্পানির ওপর অনেক চাপ সৃষ্টি হয়েছিল এবং আমাদের সুনাম হুমকিতে পড়েছিল।
কিন্তু সব শেষে কেএলএম ও শ্রমিক ইউনিয়নগুলো চুক্তিতে পৌঁছেছে।