বিয়ের পর জানতে পারলেন স্বামী টাক, পুলিশে অভিযোগ স্ত্রীর!

স্বামীর মাথায় যে একটিও চুল নেই বিয়ের আগে তা জানা ছিল না স্ত্রীর।
তবে বিয়ের পর বিষয়টি আর গোপন থাকেনি।
স্ত্রী স্বামীর টাক আবিষ্কার করেই পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

ভারতের মুম্বাইয়ের নয়া নগর থানার মিরা রোডে বাড়ি ওই পরিবারের।
স্বামীর বয়স ২৯ এবং স্ত্রীর ২৭।
গত মঙ্গলবার নয়া নগর থানায় স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।

Comments (0)
Add Comment