মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চিয়তার এখনও অবসান হয়নি।
ভোটের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে।
যে পরিমাণ ভোট গণনা ও ফল জানা গেছে তাতে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা চূড়ান্ত করে বলা যাচ্ছে না।
এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।
বিশেষজ্ঞরা বলছেন, মহামারির কারণে এ বছর ভোট গণনায় প্রচুর সময় লাগছে।
বিপুল পরিমাণ ডাক ভোটও একটি কারণ। এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে।
কিন্তু ভোট গণনা শেষ হলেই কি চূড়ান্ত ফল জানা যাবে? অনেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালত যদি মামলা গ্রহণ করে নেয়, তা হলে চূড়ান্ত ফলাফল সহসাই ঘোষণা করা সম্ভব হবে না।