‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনা করছে যুক্তরাষ্ট্র’

বিগত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনা করছে, এমন অভিযোগ করেছে ইরান।
নতুন মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের নীতি পরিত্যাগ করার মধ্য দিয়ে প্রতিশ্রুতি পালন করে কি না সেটাই দেখার বিষয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

দেশটির সঙ্গে ছয় জাতি পরমাণু চুক্তির অন্যতম অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র চুক্তিটি বাতিল করে অবরোধ আরোপ করে।
এর ফলে দেশটি অর্থনৈতিকভাবে বেশ বিপাকে পড়ে রয়েছে। ইরান চায়, যুক্তরাষ্ট্র তার ওপর থেকে এই অবরোধ তুলে নিক এবং চুক্তিতে ফিরে আসুক।
এর পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে নির্বাচিত হবে- বিষয়টি ইরানের নিকট গুরুত্বপূর্ণ নয়, এমন মন্তব্য করা হয়েছিল ইরানের পক্ষ থেকে।
তিনি জানান, মার্কিন সরকার যদি দেশটির ওপর থেকে অবরোধ উঠিয়ে নেয় এবং ইরানের জনগণকে সম্মান করে তবে সেটারই গুরুত্ব রয়েছে এবং তখন পরিস্থিতিটাও ভিন্ন হবে।

Comments (0)
Add Comment